বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

2026-06-20T13:24:02+00:00
2026-06-20T13:24:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ৩৮)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। আশা করছি, সেখানকার সরকার দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।”

এ সময় রাজধানীর মোহাম্মদপুরসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এই এলাকাকেও নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি দাবি করেন, আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অধিক গতিতে কাজ করছে, যা ইতোমধ্যে জনগণের নজরে এসেছে।

পুলিশ সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে দেখি না, এটি একটি মাফিয়া সংগঠন। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।”

তিনি আরও জানান, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক বা উসকানিমূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy