পবিপ্রবির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এমপি নুরুল ইসলামের সঙ্গে উপাচার্যের আলোচনা

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ড সদস্য ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর

2026-06-20T17:46:35+00:00
2026-06-20T17:46:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পবিপ্রবির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এমপি নুরুল ইসলামের সঙ্গে উপাচার্যের আলোচনা
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৭৫)
পবিপ্রবির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এমপি নুরুল ইসলামের সঙ্গে উপাচার্যের  আলোচনা
X

পবিপ্রবির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এমপি নুরুল ইসলামের সঙ্গে উপাচার্যের আলোচনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ড সদস্য ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৯টায় রাজধানীর গুলশান-২ এলাকায় অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় এমপি নুরুল ইসলাম নয়ন পবিপ্রবির উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

Loading...
Loading...

শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy