বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমেদ আর নেই

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অন্যান্য

দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, নারী উদ্যোক্তা আন্দোলনের অন্যতম অগ্রদূত, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান মতলব

2026-06-21T18:54:14+00:00
2026-06-21T18:54:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমেদ আর নেই
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৪৭)
সাবেক সংসদ সদস্য সেলিমা আহমেদ
X

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমেদ

দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, নারী উদ্যোক্তা আন্দোলনের অন্যতম অগ্রদূত, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান মতলব আহমেদের সহধর্মিণী, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

সেলিমা আহমেদের মৃত্যুতে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও রাজনীতির অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম। দীর্ঘ কর্মজীবনে দেশের অর্থনৈতিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত মুখ। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন। তাঁর কর্মময় জীবন দেশের ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy