সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, টানা দ্বিতীয়বার সম্পাদক ডালিম

চৌধুরী তানভীর আহম্মেদ

আইন-আদালত

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. দিদারুল আলম। আর সাধারণ সম্পাদক পদে

2026-06-22T17:31:32+00:00
2026-06-22T17:31:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, টানা দ্বিতীয়বার সম্পাদক ডালিম
চৌধুরী তানভীর আহম্মেদ
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৫৮)
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম নির্বাচিত
X

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম নির্বাচিত

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. দিদারুল আলম। আর সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয়বারের মতো আস্থা পেয়েছেন মেহেদী হাসান ডালিম। নবনির্বাচিত এ নেতৃত্বের হাতে দেশের সর্বোচ্চ আদালতকেন্দ্রিক সাংবাদিকদের সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না।

কমিটির সহসভাপতি কালবেলার হেড অব নিউজ কবির হোসেন, যুগ্ম-সম্পাদক বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের প্রতিবেদক ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি নিউজের নিজস্ব প্রতিবেদক ইমরান নাফিজ, প্রশিক্ষণ  ও কল্যাণ সম্পাদক পদে ডেইলি স্টারের প্রতিবেদক সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন- চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, আগামীর সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার নির্বাচিত হয়েছেন।

এসআরএফের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানার সভাপতিত্বে এজিএমে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy