২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ

2026-06-23T17:07:41+00:00
2026-06-23T17:09:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৫:০৯ পিএম  (ভিজিট : ২৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের লক্ষণ নিয়ে মোট ৬৮৬ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত মোট ১০০৯ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৯৭৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১২৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

তাতে সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জন। আর নমুনা পরীক্ষায় ১১ হাজার ২৯৭জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy