এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী নকল করলে দায় নিতে হবে প্রতিষ্ঠানের প্রধানকেও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এইচএসসি পরীক্ষায় নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক

2026-06-24T12:53:07+00:00
2026-06-24T12:53:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী নকল করলে দায় নিতে হবে প্রতিষ্ঠানের প্রধানকেও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৩০)
পরীক্ষায় নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
X

পরীক্ষায় নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

এইচএসসি পরীক্ষায় নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং নকল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আজ বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে জড়িত কাউকে কোনও ধরনের ছাড় দেয়া হবে না। 

তিনি বলেন, পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনও পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

এছাড়া, ২০২২ সাল থেকে যেসব শিক্ষক ও কর্মচারী অবসর ভাতা পাননি, তাদের বকেয়া অবসর ভাতা আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হবে।

দেশে ৬০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা দ্রুত পূরণের উদ্যোগ নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy