টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী আগস্ট মাসে টানা চার দিন ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ

2026-06-24T13:32:52+00:00
2026-06-24T13:32:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী আগস্ট মাসে টানা চার দিন ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির আওতায় এ ছুটি ভোগের সুযোগ পাবেন তারা।

চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটি। তবে এ ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টি নির্ভর করবে।

২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর নির্ধারিত ছুটির পর ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি। এ অবস্থায় ২৭ আগস্ট বৃহস্পতিবার ছুটি নিতে পারলেই টানা চার দিন অবকাশ যাপনের সুযোগ পাওয়া যাবে। দূরে থাকার সুযোগ মিলবে কর্মস্থল থেকে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি সিংহভাগ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকে। 

তবে দেশের জরুরি সেবা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতাভুক্ত প্রতিষ্ঠান এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহের পাশাপাশি ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা চালু থাকবে।

এ ছাড়া হাসপাতাল, চিকিকৎসাসেবা সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy