ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব নিলেন মো. শাহজাহান কবির

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন।আইন ও বিচার

2026-06-24T16:51:33+00:00
2026-06-24T16:51:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব নিলেন মো. শাহজাহান কবির
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ১০২)
ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব নিলেন মো. শাহজাহান কবির
X

ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব নিলেন মো. শাহজাহান কবির

বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। 

আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করা মো. সাব্বির ফয়েজকে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

সাতক্ষীরায় জন্মগ্রহণকারী মো. শাহজাহান কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। 

তিনি ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকার বিভিন্ন আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও কাজ করেছেন। এছাড়া বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy