ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক, বাড়ছে মৃত্যু ও সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে,

2026-06-24T18:43:04+00:00
2026-06-24T18:43:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক, বাড়ছে মৃত্যু ও সংক্রমণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৮৭)
ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক, বাড়ছে মৃত্যু ও সংক্রমণ
X

ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক, বাড়ছে মৃত্যু ও সংক্রমণ


দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে, ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে ১৫৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (২২ জুন) ডেঙ্গুতে একজনের মৃত্যুর হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মৃত দু’জনই ময়মনসিংহ বিভাগের। অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৫৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, চট্টগ্রাম বিভাগে ১৬, ঢাকা বিভাগে ১১, খুলনা বিভাগে ১০, রাজশাহী বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে মোট ১২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy