৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল পুনঃপ্রকাশের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:২৬ পিএম (ভিজিট : ৯৭)
X
৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল পুনঃপ্রকাশের নির্দেশ হাইকোর্টের
৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও যথাযথ মূল্যায়ন নিয়ে প্রশ্ন ওঠায় আদালত বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) এই রায় প্রদান করেন আদালত।
পরে রিটকারী আইনজীবী বলেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেয়া হয়েছিল বলে হাইকোর্ট তা রায়ের পর্যবেক্ষণে বলেছেন।
এর আগে গত বছর ৪৩তম বিসিএসের ননক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন। ২০২৪ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।