প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:২১ পিএম (ভিজিট : ৭৮)

X
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। ২৮ জুন থেকে আবেদন করা যাবে। বৃহস্পতিবার এসব তথ্য জানান বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এর আগে এ বছরের ১৮ ফেব্রুয়ারি ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সিলেট বলেছেন, বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে।
সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।