শিশু রামিসা হত্যা: আসামি সোহেলের পক্ষে হাইকোর্টে লড়বেন যিনি

অনলাইন ডেস্ক

আইন-আদালত

আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষে হাইকোর্টে আইনি লড়াইয়ের

2026-06-25T18:10:42+00:00
2026-06-25T18:10:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্টেট ডিফেন্স নিয়োগ
শিশু রামিসা হত্যা: আসামি সোহেলের পক্ষে হাইকোর্টে লড়বেন যিনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১৭৪)
শিশু রামিসা ও খুনি সোহেল রানা
X

শিশু রামিসা ও খুনি সোহেল রানা

আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষে হাইকোর্টে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া।

তিনি বলেন, কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এগুলো সম্পন্ন হলেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হবে।

আইনজীবী হাফিজুর রহমান খান বলেন, রামিসা হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া রায়ের নথিপত্র পর্যালোচনা করে আসামিপক্ষে আইনি লড়াই করবেন।

এর আগে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন।

গত ৭ জুন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

রায়ের পর দুই আসামিকে পাঠানো হয় কনডেম সেলে। কনডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

এর আগে, চলতি বছরের ১৯ মে মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ঘাতক সোহেল রানা।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy