চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

অনলাইন ডেস্ক

জাতীয়

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বলেছেন যে, চীন বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সমর্থন জানায় এবং বাংলাদেশের

2026-06-26T14:15:51+00:00
2026-06-26T14:15:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বলেছেন যে, চীন বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সমর্থন জানায় এবং বাংলাদেশের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় উচ্চমানের সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে।

সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের সময় শি বলেন, চীন বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ সহযোগিতার রূপরেখা প্রণয়ন করতে এবং পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন নিঃসরণকারী উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী।

বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy