রাজধানীতে বহুতল ভবনের আগুনে দুই তরুণ নিহত

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন, আব্দুস সালাম (২০) ও

2026-06-27T09:19:26+00:00
2026-06-27T09:19:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বহুতল ভবনের আগুনে দুই তরুণ নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:১৯ এএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন, আব্দুস সালাম (২০) ও জনি (২৪)।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ভিতর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

জানা যায়, আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। 

বগুড়ার কাহালু থানার বড় ভাহাদার গ্রামের সেলিম সরকারের ছেলে আব্দুস সালাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক তিনি। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আর সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক জনি। তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy