প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৪৬ এএম (ভিজিট : ৪৫)

X
দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র,গুলি ও ম্যাগজিন সহ যুবক আটক
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র সহ যুবককে আটক করেছেন দৌলতপুর থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত ৯ টার দিকে ভাগজোত মাছ বাজারের জনৈক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার উপরে পুলিশ তল্লাশি চালিয়ে সৈকত মোল্লা (৩০) নামে যুবকের কোমর থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
সে পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় এস আই সৈকত, এ এস আই মাজেদ সহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সৈকত নামের ওই যুবকের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাজিন উদ্ধার করা হয়, সৈকত বর্তমান পুলিশি হেফাজতে রয়েছে । এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।