মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন-গুলি ও মাদক জব্দ

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড

2026-06-27T14:09:15+00:00
2026-06-27T14:09:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন-গুলি ও মাদক জব্দ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে।

আজ শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় দুইজন অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি (Made in Italy) ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করে। 

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy