নীলফামারীতে ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৪

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ দল কিশোরগঞ্জের নিতাই বসুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভিসা প্রতারণাকারী দলের

2026-06-27T15:36:28+00:00
2026-06-27T15:39:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৪
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৩৬ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৩:৩৯ পিএম  (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ দল কিশোরগঞ্জের নিতাই বসুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভিসা প্রতারণাকারী দলের ৪ জন সদ্যকে গ্রেফতার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলো-নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪) ও রিফাত ইসলাম বৃটিশ (২০), নিতাই বসুনিয়াপাড়ার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) ও সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)। 

শুক্রবার (২৬ জুন) দুপুরে ওসি মতলুবর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাড়িতে বসে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে তাদের ব্যবহৃত চারটি অ্যান্ডয়েড মোবাইল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬জুন) তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় মামলা (নং-৩১, তাং-২৫-৬-২০২৬ খ্রিঃ জিআর নং-১৮১/২০২৬) দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা  হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy