প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ২১১)

X
প্রতীকী ছবি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী ধর্ষিত হয়েছে।
এঘটনায় থানা পুলিশ ধর্ষক মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করে শনিবার (২৭ জুন) আদালতে সর্পোদ করেছে।
ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ঊপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা রহিমদিয়া সামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার সাফলীডাংগা গ্রামের মোঃ জুবায়ের হোসেন ও ঝিলিক বেগম দম্পতি তাদের ছয় বছর বয়সী কন্যা জুবাইদা অফরাকে প্রায় এক বছর পূর্বে (নিজ গ্রামে) রহিমদিয়া সামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি করে। বেশ কিছুদিন যাবত ওই মাদ্রাসার মুহতামিম পার্শ্ববর্তী সাধুহাটি গ্রামের মরহুম আব্দুল মান্নান মিয়ার ছেলে ৬৫ বছর বয়সী মোঃ মুস্তাফিজুর রহমান জিন্দার আলী টিফিনের সময়ে শিশু শিক্ষার্থী আফরাকে তার বিশ্রাম কক্ষে ডেকে নিয়ে যায়। চকলেট দিয়ে কয়েক দিন যাবত শিশুটিকে যৌনপিড়ন করে।
বৃহষ্পতিবার (২৫ জুন) একই ভাবে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যৌনপিড়ন ও ধর্ষন করে। শিশুটির মা ঝিলিক বেগম ঘটনাটি জানতে পারেন এবং আশেপাশের লোকজনকে জানান।
এঘটনায় তিনি শুক্রবার (২৬ জুন) বাদী হয়ে কাশিয়ানী থানায় মাদ্রাসার শিক্ষক ধর্ষক মোঃ মুস্তাফিজুর রহমান জিন্দার আলীকে আসামী করে শিশু নির্যাতন ও ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান জানান, অভিযোগ পেয়ে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।