রামপুরার দুই মামলা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

আইন-আদালত

জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

2026-06-28T12:45:37+00:00
2026-06-28T12:45:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপুরার দুই মামলা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৪৫ পিএম   (ভিজিট : ৬৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিন পুলিশের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদুল ইসলাম ও ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি দুজন আসামি চঞ্চল চন্দ্র তারিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার (২৮ জুন) এই রায় ঘোষণা করেন। বিটিভিসহ সামাজিক মাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হয়।  

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy