রামগতিতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ভিটামিন 'এ' খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান কে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৬

2026-06-28T14:06:41+00:00
2026-06-28T14:06:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ভিটামিন 'এ' খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান কে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৬ উদ্বোধন করা হয়েছে।  

উপজেলার ৮টি ইউনিয়নে ৬-১১ মাস বয়সী প্রতিবন্ধি ২জনসহ ৫ হাজার ৪২৮ জনশিশুকে নীল ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩৭৮৯২ শিশু এবং ৯ জন প্রতিবন্ধি শিশুকে লাল ভিটামিন ক্যাপসুলসহ মোট ৩৭৯০১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রামগতির এ কর্মসূচী  বাস্তবায়ন করবে। 

এ উপলক্ষে রবিবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা  এর উদ্বোধন করেন। 

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিষ মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিশাত হোসেন, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রক ডাঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব হাসান, স্বাস্থ্য পরিদর্শক লিটন দেবনাথ ও নজরুল ইসলাম।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy