প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম (ভিজিট : ৪৭)

X
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ছাদ থেকে সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হলের এক্সটেনশন ভবনের ৮৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফ্যানটি খুলে মাথায় আঘাত লাগে ছাত্রীর। তাৎক্ষণিক তাকে মেডিকেলে নিয়ে গেলে সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।
ঘটনার পর হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনার সময় উপস্থিত এক শিক্ষার্থী জানান, কয়েকদিন আগেই সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ান ফ্যানটি খুলে পুনরায় লাগিয়ে দিয়েছিলেন। তবে সেটি সঠিকভাবে স্থাপন করা হয়নি বলেই অভিযোগ তাদের।
শিক্ষার্থীদের ভাষ্য, ঠিকমতো ফ্যানটি স্থাপন না করার কারণেই সেটি খুলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ফ্যানটির সমস্যা নিয়ে তারা এর আগেও একাধিকবার হল প্রশাসনকে অবহিত করেছিলেন। তবে সে অনুযায়ী, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবি, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এ ঘটনায় হল প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন তারা।
তারা রোকেয়া হলসহ বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সিলিং ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।