ভালুকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ,

2026-06-28T17:02:19+00:00
2026-06-28T17:02:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ২৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন ‘এ’ এর অভাবে অন্ধত্বের ঝুঁকি কমানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলায় ১টি স্থায়ী ও ২৬৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে মোট ৭২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আসিফ মাহমুদ, ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীবসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, “শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সের সব শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন করা হয়েছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আসিফ মাহমুদ বলেন, “শিশুদের পুষ্টি নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন, নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ ও শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy