বাংলাদেশের পর ভারত সীমান্তেও ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

জাতীয়

কয়েক ঘণ্টার ব্যবধানে মিয়ানমার-ভারত ও মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সর্বশেষ রোববার (২৮ জুন)

2026-06-29T08:12:17+00:00
2026-06-29T08:12:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের পর ভারত সীমান্তেও ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:১২ এএম   (ভিজিট : ৯২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কয়েক ঘণ্টার ব্যবধানে মিয়ানমার-ভারত ও মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সর্বশেষ রোববার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্র ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একই রাতে বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।

এই ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। তবে এ ঘটনাতেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy