ভোরে বাংলাদেশের সীমান্তঘেঁষা এলাকায় তিন দফা ভূমিকম্প

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতের তিনটি এলাকায় সোমবার ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কিছু

2026-06-29T12:51:28+00:00
2026-06-29T12:51:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোরে বাংলাদেশের সীমান্তঘেঁষা এলাকায় তিন দফা ভূমিকম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ১০১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতের তিনটি এলাকায় সোমবার ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কিছু সময়ের মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে এসব ভূকম্পন আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

এর মাত্র পাঁচ মিনিট পর, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার গভীরে।

তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশের আরও কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় এলাকায়। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

 এর কয়েক ঘণ্টা আগেই, রোববার রাত ১টা ৪০ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ ছাড়া সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে, তার কাছাকাছি এলাকাতেই রোববার সন্ধ্যা ৬টার দিকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ফলে সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy