আগামী মাস থেকে জবিতে চালু হচ্ছে ডি-নথি কার্যক্রম

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর জোরদার করতে আগামী মাস থেকে সীমিত পরিসরে ডি-নথি (D-Nothi) কার্যক্রম চালু

2026-06-29T15:58:09+00:00
2026-06-29T15:58:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আগামী মাস থেকে জবিতে চালু হচ্ছে ডি-নথি কার্যক্রম
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর জোরদার করতে আগামী মাস থেকে সীমিত পরিসরে ডি-নথি (D-Nothi) কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে ডি-নথির কার্যকর বাস্তবায়ন ও তদারকির জন্য একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) ডি-নথি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কাজে প্রয়োগ করতে না পারলে তার সুফল পাওয়া সম্ভব নয়। তাই প্রশিক্ষণপ্রাপ্তদের সম্পৃক্ত করে দ্রুত ডি-নথি কার্যক্রম চালুর পাশাপাশি নিয়মিত ব্যবহারের মাধ্যমে এ ব্যবস্থাকে কার্যকর করতে হবে।

ডি-নথি কার্যক্রমের সার্বিক তদারকি ও বাস্তবায়নের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজীব সাহার নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীদের সুবিধার্থে ডি-নথি ব্যবস্থার একটি বিস্তারিত নির্দেশিকা (ম্যানুয়াল) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, আগামী মাসের প্রথম সপ্তাহে বিআইএমের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্বিতীয় দফা প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দপ্তরে ডি-নথি কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. সজীব সাহাসহ বিআইএমে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy