কোনাবাড়িতে বিএনপি ও সহযোগী সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপুরে কোনাবাড়ি নিউ মার্কেটে কার্যালয়

2026-06-29T17:01:14+00:00
2026-06-29T17:01:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোনাবাড়িতে বিএনপি ও সহযোগী সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুরে কোনাবাড়ি নিউ মার্কেটে কার্যালয় উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি  ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। 

এদিকে দীর্ঘদিন পর নির্দিষ্ট কার্যালয় পেয়ে আনন্দিত নেতাকর্মীরা। তারা বলেন, প্রত্যেকটি থানায় একটি করে কার্যালয় থাকলেও কোনাবাড়ি থানায় নির্দিষ্ট কার্যালয় ছিল না, এজন্য অনেক সাংগঠনিক কাজ ব্যহত হয়েছে। এখন কার্যালয় হওয়ায় এসমস্যা আর থাকবে না। নেতাকর্মীরা সাংগঠনিক কাজের পাশাপাশি অবসর সময় কাটাতে পারবে। 
কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, রয়েল গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ি থানা বিএনপির সহসভাপতি রফিকুজ্জামান রফিক, রেজাউল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, যুবদলের থানা সদস্য সচিব আজিজুল ইসলাম, ছাত্রদলের মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম হোসেনসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy