কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার কেরানীগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) যৌথ ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসময় কুইজ

2026-06-30T17:29:29+00:00
2026-06-30T17:29:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৪২)
খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার
X

খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার

ঢাকার কেরানীগঞ্জে "নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) যৌথ ভূমিকা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (২৯ জুন) কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) STIRC প্রকল্প, ঢাকা জেলা কার্যালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনোয়ারুল ইসলাম সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কর্তৃপক্ষের সচিব শ্রাবস্তী রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুক এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ নাজমুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে বিএফএসএ চেয়ানম্যান মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকার বা কর্তৃপক্ষ একা দেশের সবার খাবার নিরাপদ করতে পারবে না৷ এটা একটি সম্মিলিত প্রয়াস৷ তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি সবার অংশগ্রহণ জরুরি৷

এর আগে কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য নিরাপদতা ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল মঞ্চে সেই প্রতিযোগিতারই সমাপনী ও চূড়ান্ত পুরস্কার বিতরণ করা হয়।

সেমিনারে খাদ্য নিরাপদতা নিশ্চিতকরণের বাস্তবমুখী চ্যালেঞ্জ ও প্রতিকার নিয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসার। বক্তারা টেকসই খাদ্য নিরাপদতা অর্জনে আইনের প্রয়োগের পাশাপাশি উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত সর্বস্তরের মানুষের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল ইসলাম এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী মেহেরুন। তাঁরা খাদ্য নিরাপদতার মতো একটি জটিল ও জীবনঘনিষ্ঠ বিষয়ে স্কুল পর্যায়ে কুইজ ও সচেতনতা ছড়ানোর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তাঁরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এই ধরনের সময়োপযোগী পদক্ষেপ নিয়মিত গ্রহণের আহ্বান জানান। 

অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy