জামালপুরে বিচারক দম্পত্তির বাড়িতে চুরি

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুর শহরে এক বিচারক দম্পত্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে শহরের দেওয়ানপাড়া এলাকায়

2026-07-01T11:37:21+00:00
2026-07-01T11:37:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামালপুরে বিচারক দম্পত্তির বাড়িতে চুরি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ৮১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুর শহরে এক বিচারক দম্পত্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে শহরের দেওয়ানপাড়া এলাকায় বিচারক দম্পত্তির ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে।

বিচারক দম্পত্তি মোঃ আহমাদুল কবির সাকিল জামালপুর জেলা ও দায়রাজজ আদালতের মেলান্দহ জজ আদালতে এবং
নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, শহরের দেওয়ানপাড়ায় জনৈক আনোয়ার হোসেনের বাসা ভাড়া নিয়ে বিচারক দম্পতি থাকেন। বাসায় না থাকার সুযোগে তৃতীয় তলার জানালার গ্রীল কেটে নগদ ১ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণ, হীরার আংটি ও মূল্যবার জিনিস চুরি হয়। সব মিলিয়ে ২০ লাখ টাকার বেশি মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে বিচারক দম্পত্তি।

জামালপুর সদর থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy