চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটেলিয়ন

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন’ নামে একটি নতুন ব্যাটেলিয়ন গঠন করেছে। নতুন এই ব্যাটেলিয়নের অধীনে মোট ৪টি কোম্পানি

2026-07-01T14:48:26+00:00
2026-07-01T14:48:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটেলিয়ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৩২০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন’ নামে একটি নতুন ব্যাটেলিয়ন গঠন করেছে। নতুন এই ব্যাটেলিয়নের অধীনে মোট ৪টি কোম্পানি গঠন করা হয়েছে। 

যেগুলোর নামকরণ করা হয়েছে- ইসলামের চার খলিফা-হযরত আবু বক্কর (রা), হযরত উমর (রা), হযরত উসমান (রা) এবং হযরত আলী (রা)-এর নামে।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত ১৮ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন ব্যাটেলিয়ন উদ্বোধনের বিষয়ে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান বিএমএ-তে ‘২য় বাংলাদেশ ব্যাটালিয়ন’ এর শুভ উদ্বোধন করেন। 

আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএমএ-তে প্রশিক্ষণরত অফিসার ক্যাডেটদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা অর্জন এবং প্রশিক্ষণের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ‘১ম বাংলাদেশ ব্যাটালিয়ন’ এর পাশাপাশি ‘২য় বাংলাদেশ ব্যাটালিয়ন’ প্রতিষ্ঠা করা হয়েছে।

সেনাবাহিনীর সূত্র জানায়, এর আগে ‘প্রথম বাংলাদেশ ব্যাটেলিয়নে’ মোট ৫টি কোম্পানি ছিল (জাহাঙ্গীর কোম্পানি, রউফ কোম্পানি, হামিদ কোম্পানি, নুর মোহাম্মদ কোম্পানি, মোস্তফা কোম্পানি) যেগুলোর নামকরণ করা হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরদের নামে। 

সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন গঠিত হয়েছে, যেখানে ৪টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফার নামে। 

সম্পূর্ণ নতুন এই নামকরণের মাধ্যমে সেনাবাহিনীতে কাঠামোগত সম্প্রসারণের একটি ভিন্ন মাত্রা যোগ করা হলো।


সূত্রটি আরও জানায়, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়নে আরও দুটি কোম্পানির প্রস্তাব করা হয়েছে, যা হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। 

নবী মুহাম্মদ (সা.)-এর কন্যা ফাতেমা (রা) এবং স্ত্রী আয়েশা (রা)-এর নামে প্রস্তাবিত কোম্পানি দুটি এখনও অনুমোদিত হয়নি।

সেনাবাহিনীতে প্রতিবছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন আরেকটি ব্যাটেলিয়নের প্রয়োজন পড়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।  সূত্র: দ্য ডিসেন্ট





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy