জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।আজ বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ

2026-07-01T19:53:02+00:00
2026-07-01T19:53:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩৬)
জাতীয় বিশ্ববিদ্যালয়
X

জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন, তাঁদের পরীক্ষা সংক্রান্ত সব ফি মওকুফ করা হয়েছে। 

এই সুবিধা পেতে সংশ্লিষ্টদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের সনদ ও ‘ট্রান্সক্রিপ্ট’ ফি নিয়মিত হারেই প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬৯ জন শিক্ষার্থীর আহত হওয়ার প্রমাণ মিলেছে। 

এই ২৬৯ শিক্ষার্থীর সনদ ও নম্বরপত্র ফি ব্যতীত অন্য সব পরীক্ষা ফি মওকুফ করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy