পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের তিন লক্ষ টাকা বরাদ্দের চিঠি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বুধবার সকালে সংসদ সদস্য হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসানারা বিনতে আহমেদ তাকে স্বাগত জানান।
এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। হাসপাতালের বিভিন্ন সমস্যার শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
হাসপাতালের মসজিদ সংস্কারের জন্য ৩(তিন) লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডাক্তার জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডলসহ হাসপাতালে অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।