এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বুধবার, ১ জুলাই থেকে

2026-07-01T20:22:00+00:00
2026-07-01T20:22:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৫৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বুধবার, ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। 

ফলে চলতি মাস থেকেই তারা বর্ধিত হারে এই ভাতা পাবেন। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া কার্যকর করা হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াল মূল বেতনের ১৫ শতাংশ। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হওয়ায় এটি নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। জুলাই মাসের বেতন থেকেই শিক্ষক-কর্মচারীরা নতুন হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।


গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়। সে সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে বৃদ্ধি করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া কার্যকর করা হয়। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে দ্বিতীয় ধাপের বর্ধিত বাড়ি ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy