ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন

2026-07-01T20:31:56+00:00
2026-07-01T20:31:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৩১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

সারাদেশে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ৪০৪ নির্বাচনি থানা বা উপজেলার মধ্যে ১১৫টিতে এখনও কার্ড বিতরণ শুরু হয়নি। বুধবার নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।


জানা গেছে, গত মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের শতকরা হার ৮৪ দশমিক ৪ শতাংশ। ইসি কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়নগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। 

তবে ৪০৪ নির্বাচনি থানা বা উপজেলার মধ্যে ১১৫টিতে এখনও কার্ড বিতরণ শুরু হয়নি। উল্লেখ্য, বর্তমানে ইসি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছেন ১ হাজার ২৪৩ জন। সে হিসেবে প্রায় এখনও সাড়ে ৫ কোটি মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy