টানা ৪ দিন যেভাবে পাবেন ছুটির সুযোগ!

অনলাইন ডেস্ক

জাতীয়

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে। সরকারি

2026-07-01T20:57:32+00:00
2026-07-01T20:57:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টানা ৪ দিন যেভাবে পাবেন ছুটির সুযোগ!
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৮৮)
টানা ৪ দিন যেভাবে পাবেন ছুটির সুযোগ
X

টানা ৪ দিন যেভাবে পাবেন ছুটির সুযোগ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) এ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এর পরের দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও, ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। 

ফলে বৃহস্পতিবার এক দিনের ছুটি সমন্বয় বা অনুমোদন মিললে সরকারি চাকরিজীবীরা একটানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে। তবে জনস্বার্থে পরিচালিত জরুরি সেবাগুলো যথারীতি চালু থাকবে।

ছুটির সময় বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং ডাকসেবার কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।

এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটিকালীন কার্যক্রম সম্পর্কে পৃথক নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। আর উচ্চ ও নিম্ন আদালতের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy