প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম (ভিজিট : ৩৭)

X
সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ জন সংসদ সদস্য। এনসিপি ও খেলাফত মসলিসের প্রতিনিধি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন তারা।
উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন।
১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে।
প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কেরামত আলী, ঢাকা-১৭ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডা. খালিদুজ্জামান এসএম, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক নুরুল আমীন এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা ও এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি।