বিদ্রোহ, সাম্য আর মানবতার কবিকে স্মরণে ঝালকাঠিতে আয়োজন; ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত

2026-07-02T11:55:10+00:00
2026-07-02T11:55:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিদ্রোহ, সাম্য আর মানবতার কবিকে স্মরণে ঝালকাঠিতে আয়োজন; ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর  আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বায়জীদ ইবনে আকবর, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক কর্মীরা।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন আজও সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।

ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবির আদর্শ, সাম্যের বাণী এবং সম্প্রীতির চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে জাতীয় কবির স্মরণে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাঁর সাহিত্য ও সংগীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy