আলী খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশে স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

2026-07-02T12:47:59+00:00
2026-07-02T12:47:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আলী খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশে স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেশটি সফর করছেন বলে জানা গেছে।

আগামী ৪ জুলাই এই জানাজা অনুষ্ঠিত হবে। এতে দুই কোটি মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানাজায় অংশগ্রহণ শেষে ওইদিনই দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

প্রসঙ্গত, ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলা নিহত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আলী খামেনি ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy