স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক

শিক্ষা

স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি

2026-07-02T13:26:53+00:00
2026-07-02T13:26:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৪৬)
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন
X

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেসকো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট (অংশগ্রহণ) না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে, শিক্ষকরা যেন লোকাল গর্ভমেন্ট ইলেকশনে (স্থানীয় সরকার নির্বাচনে) যেন না যায়। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যায়।

তিনি আরো বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি।

সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এটার সফলতা আপনাদের সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে।
 
দাতা দেশগুলোকে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি।

 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেসকো প্রতিনিধিরা। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy