শাওনের বিরুদ্ধে যে কারণে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সাম্প্রতিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে

2026-07-02T18:17:12+00:00
2026-07-02T18:17:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাওনের বিরুদ্ধে যে কারণে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ৯৩)
জেডিপির সংবাদ সম্মেলন
X

জেডিপির সংবাদ সম্মেলন

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সাম্প্রতিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শাওনের বক্তব্য উস্কানিমূলক এবং জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মধুর ক্যান্টিনে ‘মেহের আফরোজ শাওনের জুলাইবিরোধী অবস্থান ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জেডিপি।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশের কয়েক দিনের মধ্যেই মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। 

তার দাবি, বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। শাওনের বক্তব্য জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের প্রচেষ্টা বলেও অভিযোগ করেন তিনি।

নাঈম আহমাদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, সে সময় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হলে এখন এ ধরনের মন্তব্য করার সুযোগ তৈরি হতো না।

জেডিপির আহ্বায়ক বলেন, মেহের আফরোজ শাওনকে বয়কট করা দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান তাঁকে নিয়ে কাজ করলে জনমনে ক্ষোভ সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ঘিরে নতুন কোনো রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই এবং আওয়ামী লীগকে ঘিরে দেশের মানুষের অবস্থান এখনো স্পষ্ট ও ঐক্যবদ্ধ।

জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ, যুগ্ম সদস্যসচিব মাহতাব হোসেন সাব্বির, নাজমুন নাহার হাফসা, ইয়াসিন আরাফাত রাজ, কেন্দ্রীয় সদস্য শেহনাজ রশিদ খান, আবদুল হামিদ এবং জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসের প্রথম দিন ১ জুলাই অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন নিজের ফেসবুক পোস্টে ‘#জুলাইCDI’ হ্যাশট্যাগ ব্যবহার করে একটি পোস্ট দেন। সেই পোস্টকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy