নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী নির্বাচনে ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন

2026-07-03T19:51:41+00:00
2026-07-03T19:51:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ২২৩)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

আগামী নির্বাচনে ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কাজ কত দিন পর্যন্ত চালানো সম্ভব, তা পর্যালোচনা করা হয়েছে। 


এ বিষয়ে ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় পরিবর্তনও আনা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে। আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তবতা বিবেচনায় সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

 তিনি আরও জানান, নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হলে এই সময়সীমা কার্যকর রাখতে কোনো সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তা নির্ধারণে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy