পাবনা প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চক্ষু শিবির শুরু

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ভিশন স্প্রিং- এর সহযোগিতায় প্রেসক্লাবের সদস্য, পাবনায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য

2026-07-04T18:18:05+00:00
2026-07-04T18:18:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চক্ষু শিবির শুরু
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৭৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ভিশন স্প্রিং- এর সহযোগিতায় প্রেসক্লাবের সদস্য, পাবনায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী চক্ষু শিবির শুরু  হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। 

এ সময় তিনি সাংবাদিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরনে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চোখ পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চশমা সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সহজলভ্য হবে বলে তারা আশা প্রকাশ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy