রামগতিতে বিনামূল্যে কৃষি পণ্য শিক্ষা উপকরণ ও চেক বিতরণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রনোধনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন, গাছ

2026-07-04T18:26:04+00:00
2026-07-04T18:26:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে বিনামূল্যে কৃষি পণ্য শিক্ষা উপকরণ ও চেক বিতরণ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৫৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রনোধনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন, গাছ ও বৃক্ষের চারা, হাইব্রিড মরিচ, লেবু ছারা ও গ্রীষ্মকালীন শাক সব্জির বীজ সার এবং অন্যন্য উপকরণ ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসোসিয়ে ডিভাইস বিতরণ এবং মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অগ্নিকান্ড / প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চেক ওচাল বিতরণ করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব বিতরণ ও উদ্বোধন কার্যক্রম পরিচালনা করা হয়। 

উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তর, সরকারি প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রপ্রকল্প বাস্তবায়ন অফিস এসব কর্মসূচি আয়োজন করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামগতি কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ ও উদ্বোধন করেন। 

এ সময় উপজেলা কৃষি বিভাগ ৪ হাজার কৃষকের মাঝে আমন ধান,বিভিন্ন জাতের গাছ, ৯ হাজার ৫শ জনের মাঝে ১৪ শ কৃষকের মাঝে শীতকালীন শাকসবজি ১২০ কৃষকের মাঝে ব্রেক মরিচ এবং ৩০ জনের মাঝে লেবু কলম বিতরণ করে। 

সরকারি প্রাথমিক শিক্ষা অফিস এর উদ্যোগে তিনজন শিক্ষার্থীকে হুইল চেয়ার, দুই জনকে স্কেস, দুইজনকে শ্রবণ যন্ত্র এবং ১১ জনকে চশমা প্রদান এবং অগ্নিকান্ড প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ১০ জনের মাঝে ৭৫০০ টাকা এবং দুস্থ ও অসহায় ৭০ জনের মাঝে ৫০০০ টাকা করে বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,  উপজেলা বিএনপি'র মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপি'র সভাপতি শাহেদ আলী পটু, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন, বিএনপি নেতা সাইদুল বাড়ি মির্জা যুবদল সভাপতি মোঃ শিবলী নোমান, ছাত্রদল সভাপতি ইরাজ মাহমুদ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy