মাদকের বিরুদ্ধে সোচ্চার আবু কাওসারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করায় আবু কাওসারকে গ্রেফতার করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তির

2026-07-04T18:30:44+00:00
2026-07-04T18:30:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদকের বিরুদ্ধে সোচ্চার আবু কাওসারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৪১)
গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
X

গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করায় আবু কাওসারকে গ্রেফতার করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) নরসিংদীর বানিয়াচল বিলপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষ, যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে আবু কাওসারের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, আবু কাওসার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে আসছিলেন। তার এই কর্মকাণ্ডের কারণে একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করিয়েছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যারা কাজ করেন, তাদের উৎসাহিত করার পরিবর্তে হয়রানি করা হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে। তাই অবিলম্বে আবু কাওসারকে নিঃশর্ত মুক্তি দিয়ে প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং আবু কাওসারের মুক্তি না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy