টেকসই গবেষণা ও বৈজ্ঞানিক লেখালেখিতে দক্ষতা বাড়াতে যবিপ্রবিতে সেমিনার

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টার এর আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে

2026-07-04T18:49:39+00:00
2026-07-04T18:49:39+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
টেকসই গবেষণা ও বৈজ্ঞানিক লেখালেখিতে দক্ষতা বাড়াতে যবিপ্রবিতে সেমিনার
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৪৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টার এর আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “ইনোভেটিভ রিসার্চ ফর অ্যা সাসটেইনেবল ফিউচার অ্যান্ড মাস্টারিং সাইয়েন্টিফিক রাইটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আন্নী আফরিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, গবেষণা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। একইসাথে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্ট আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। 
তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, বর্তমান বিশ্বে কেবল গবেষণার জন্যই গবেষণা করা হয় না, বরং গবেষণার ইমপ্যাক্ট বা সমাজ ও শিল্পক্ষেত্রে এর বাস্তব প্রভাব কতটুকু, তা সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। তাই আমাদের তরুণ গবেষকদের অবশ্যই সমাজের সমস্যা সমাধানকারী এবং ইমপ্যাক্টফুল গবেষণায় মনোযোগী হতে হবে।

ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, "আমি আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই যবিপ্রবিতে তাদের আন্তর্জাতিক কার্যক্রম শুরু করার জন্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। আজকের সেমিনারের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। 

আমি শুধু একটি বিষয় উল্লেখ করতে চাই গবেষণায় নৈতিকতা। কোনো অবদান ছাড়া কাউকে অথর হিসেবে যুক্ত করা বা অন্যের কাজ নিজের নামে প্রকাশ করা সম্পূর্ণ অনৈতিক। ভালো গবেষক হতে হলে শুরু থেকেই এথিক্সের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।"

ক্লাবটির উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল কাউসার বলেন, "আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আমাদের নতুন যাত্রাকে আরও অনুপ্রাণিত করেছে। এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার জাস্টের লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণা, বৈজ্ঞানিক লেখালেখি ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা। 

ভবিষ্যতেও আমরা বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও আউটরিচ কার্যক্রমের মাধ্যমে এই কাজ এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, তোমরা নতুন কিছু শেখা ও জানার আগ্রহ কখনো হারিয়ে ফেলো না। সবশেষে, এই আয়োজন সফল করার জন্য সকল সদস্য, শিক্ষক ও প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"

বৈজ্ঞানিক লেখালেখি ও গবেষণার নৈতিকতা নিয়ে তিনি বলেন, গবেষণায় ডাটা ম্যানিপুলেশন কোনোভাবেই কাম্য নয়। অনেক সময় শিক্ষার্থীরা নেতিবাচক ফলাফল প্রকাশ করতে ভয় পায়, কিন্তু নেতিবাচক ফলাফলও গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সততার সাথে সঠিক তথ্য ফুটিয়ে তুলতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এস. এম. তারেক আবেদিন ও যবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক। 

এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান খান, এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্টের সভাপতি মোঃ আল আমিন ও সহ-সভাপতি এস. এইচ. এম. ইরফান। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ, বিভাগের শিক্ষকবৃন্দ ও গবেষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy