সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের অনুদান পেল ১৩ দুস্থ পরিবার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ছাত্তার ফাউন্ডেশনের আর্থিক অনুদান পেলেন মানিকগঞ্জের সিংগাইরের দুস্থ এবং জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৩ জন অসহায় ব্যক্তি।

2026-07-04T20:24:37+00:00
2026-07-04T20:24:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের অনুদান পেল ১৩ দুস্থ পরিবার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ৩০)
ছাত্তার ফাউন্ডেশনের আর্থিক অনুদান
X

ছাত্তার ফাউন্ডেশনের আর্থিক অনুদান

ছাত্তার ফাউন্ডেশনের আর্থিক অনুদান পেলেন মানিকগঞ্জের সিংগাইরের দুস্থ এবং জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৩ জন অসহায় ব্যক্তি। শনিবার (৪ জুলাই) বিকেলে এসব প্রত্যেক ব্যক্তিকে ১ লাখ করে মোট ১৩ লাখ টাকা নিজ হাতে তুলেদেন ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি এমএ ছাত্তার খান।

এমএ ছাত্তার খান পেশায় একজন সফল ব্যবসায়ী। তিনি ছাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর গ্রামে। তিনি সব সময় স্বপ্ন দেখেন হানাহানি, ঘুষ-দুর্ণীতি মুক্ত সুখী-সুন্দর সমাজ গড়ার। এলক্ষ্যে দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের অসহায় দুস্থ মানুষকে আর্থিক সহযোগীতা করে আসছেন। প্রতি বছরই সমাজের সুবিধাবঞ্চিত অসহায় অবহেলিত জনগোষ্ঠির মুখে হাসি ফোটাতে কোটি কোটি টাকা দান অনুদান দেন এমএ ছাত্তার খান।

এরই অংশ হিসেবে শনিবার তাঁর অর্থায়নে পরিচালিত ছাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিংগাইর উপজেলার ভূমিহীন, অসহায়, দুস্থ এবং জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৩ জন ব্যাক্তিকে ১ লাখ করে মোট ১৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুদান প্রাপ্ত ব্যক্তিরা হলেন-উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামের শুকুর আলী, রামকান্তাপুর গ্রামের আব্দুল্লাহ, আব্দুল আউয়াল, আলী নগর গ্রামের উমর ফকির, রাজনগর গ্রামের ছালমা, ধল্লা ইউনিয়নের খাসের চর গ্রামের রাশেদা খাতুন, পশ্চিম বাস্তা গ্রামের ছানোয়ার হোসেন, জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের আব্দুল হামিদ, খান বানিয়ারা গ্রামের রমিজ মোল্লা, নাজিরপুর গ্রামের শরিফুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের রকিবুল ইসলাম, মোসলেমাবাদ গ্রামের নাজমা আক্তার ও সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইর মহল্লার মো: তুহিন মিয়া।

এসময় মানিকনগর গোল্ডেন টাচ সংসদের সভাপতি মিজানুর রহমান মিরু, মানিকগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল হক ও স্থানীয় পল্লী চিকিৎসক ইদ্রিস মৃর্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান মিরু বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এমএ ছাত্তার খানের লক্ষ্য ও উদ্দেশ্য। সিংগাইর তথা দক্ষিন মানিকগঞ্জবাসীর কাছে তিনি শুধু একজন ব্যবসায়ী নন বরং মানবতার ফেরিওয়ালা।

এমএ ছাত্তার খান বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এই উপলব্ধি থেকে চেষ্টা করি বিপদাপদে মানুষের পাশে থাকার। মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাই যদি তাঁর মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতো তাহলে সুখী সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy