জামালপুরে ১৫০ এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (৪

2026-07-04T20:27:26+00:00
2026-07-04T20:27:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামালপুরে ১৫০ এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৪৯)
শিক্ষাবৃত্তি বিতরণ
X

শিক্ষাবৃত্তি বিতরণ

জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (৪ জুলাই) সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তিন মাসের শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি। সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

এ সময় বক্তব্য দেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

অনুষ্ঠানে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মধ্যে তিন মাসের শিক্ষাবৃত্তির অর্থ হিসেবে মোট ১১ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ প্রয়োজন। তিনি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও নাজনীন আখতার বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হওয়া উচিত নয়। তিনি শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, সংস্থাটি শুধু শিক্ষাবৃত্তি প্রদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তাও দিয়ে থাকে, যাতে তারা আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, এতিম ও অসহায় শিশুদের শিক্ষা নিশ্চিত করা টেকসই সামাজিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। 

শিক্ষাবৃত্তি পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ সহায়তা তাদের সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের বিভিন্ন জেলায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘমেয়াদি শিক্ষা সহায়তা কর্মসূচি পরিচালনা করছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, গৃহায়ণ ও বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সমাজকল্যাণে কাজ করে যাচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy