কেন্দুয়ায় এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় অসুস্থ শিল্পী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদানের চেক

2026-07-04T20:56:49+00:00
2026-07-04T20:56:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৬)
অনুদান প্রদান
X

অনুদান প্রদান

নেত্রকোনার কেন্দুয়ায় অসুস্থ শিল্পী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাবে লোকজ সাহিত্য আসরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুদানপ্রাপ্তদের মধ্যে ছিলেন বাউল শিল্পী আব্দুস সালাম সরকার, বেতার ও টেলিভিশন শিল্পী আবুল বাশার তালুকদার, টেলিভিশন শিল্পী দিলবাহার খান এবং গড়াডোবা ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সোহেল মিয়াসহ মোট ২০ জন নারী ও পুরুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, অধ্যক্ষ গোলাম মোস্তফা তানভীর আহমেদ সিদ্দিকী , প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সমরেন্দ্র বিশ্ব শর্মা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমপি হিলালী বলেন, অসুস্থ শিল্পী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। এ ধরনের সহযোগিতা সমাজের অসহায় মানুষের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy