আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই উপজেলার

2026-07-04T21:02:37+00:00
2026-07-04T21:02:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৪২)
আলোচনা সভা
X

আলোচনা সভা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই উপজেলার ডেঙ্গারগ্রাম হাইস্কুল মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়। 

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: গোলজার হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতীথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও একদন্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আতাউর রহমান রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।

​৩নং ওয়ার্ড বিএনপি নেতা প্রফেসর আশরাফুল আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আছিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম, একদন্ত ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি  মো: জিল্লুর রহমান, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদকমো: আকবর হোসেন (আকু), একদন্ত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম হোসেন। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন একদন্ত ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড সভাপতি শাহীন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেনএকদন্ত ইউনিয়ন  ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মনি।

আলোচনা সভার বক্তারা বলেন সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের স্থানীয় নির্বাচন সহ সকল রাজনৈতিক কর্মসূচি সফল করতে হবো।

এ সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক  হাবিবুর রহমান হাবিব কর্তৃক ঘোষিত আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একদন্ত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হবে উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা। তাকে বিজয়ী করতে সকাল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় একদন্ত ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy