প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:১৬ পিএম (ভিজিট : ৪০)

X
গাজীপুরে সড়ক দুর্ঘটনা
গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় লরি ঢুকে যায় দোকানে। এসময়ে লড়ি চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) ভোরে টঙ্গী—কালীগঞ্জ সড়কের বোয়ালী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হরিদাসী (৭০)। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমুলিয়া এলাকার কেনু মণ্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ভোরে টঙ্গীগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস স্থানীয় আড়িখোলা এলাকা পার হয়ে বোয়ালী মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সামনে থাকা একটি লরিকে (ট্রাক্টর) ধাক্কা দিলে সড়কের পাশে দাঁড়ানো হরিদাসীকে চাপা দিয়ে লরিটি পার্শ্ববর্তী একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে হরিদাসীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথেই সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী বাস ও লরিটি আটক করেছে।