পে স্কেলে কোন গ্রেডের বেতন কত, গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে। তবে পুরো বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না

2026-07-05T09:02:54+00:00
2026-07-05T09:02:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পে স্কেলে কোন গ্রেডের বেতন কত, গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:০২ এএম   (ভিজিট : ৩৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে। তবে পুরো বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপেই বাড়ানো হবে মূল বেতন (বেসিক)।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, চলতি মাসেই গেজেট প্রকাশ হতে পারে। একই সঙ্গে সামনে এসেছে প্রস্তাবিত গ্রেডভিত্তিক নতুন মূল বেতনের কাঠামো।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সরকার রাজনৈতিক নির্দেশনা ও নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণে পুরো পে-স্কেল একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

তিতুমীর জানান, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) বাড়ানো হবে। তবে কোন গ্রেডে কত শতাংশ বা কত টাকা বেতন বৃদ্ধি পাবে, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

তিনি আরও বলেন, নতুন পে-স্কেলের গেজেট চূড়ান্ত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছে। তবে গেজেট প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চালুর ঘোষণা দেন। তিনি বলেছিলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রীর ঘোষণার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে হবে এবং শুরুতেই মূল বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

নতুন পে-স্কেল অনুযায়ী ১ জুলাই থেকে কোন গ্রেডের কর্মচারীদের মূল বেতন (Basic Salary) কত টাকা থেকে বেড়ে কত টাকা হচ্ছে, তা নিচে তুলে ধরা হলো:

গ্রেড ১: ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা।

গ্রেড ২: ৬৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৩২,০০০ টাকা।

গ্রেড ৩: ৫৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,১৩,০০০ টাকা।

গ্রেড ৪: ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা।

গ্রেড ৫: ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৬,০০০ টাকা।

গ্রেড ৬: ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১,০০০ টাকা।

গ্রেড ৭: ২৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫৮,০০০ টাকা।

গ্রেড ৮: ২৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৭,২০০ টাকা।

গ্রেড ৯ (প্রথম শ্রেণী): ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা।

গ্রেড ১০: ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০ টাকা।

গ্রেড ১১: ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা।

গ্রেড ১২: ১১,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪,৩০০ টাকা

গ্রেড ১৩: ১১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৪,০০০ টাকা।

গ্রেড ১৪: ১০,২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩,৫০০ টাকা।

গ্রেড ১৫: ৯,৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২,৮০০ টাকা।

গ্রেড ১৬: ৯,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১,৯০০ টাকা।

গ্রেড ১৭: ৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ২১,৪০০ টাকা।

গ্রেড ১৮: ৮,৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১,০০০ টাকা।

গ্রেড ১৯: ৮,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০,৫০০ -টাকা।

গ্রেড ২০ (সর্বনিম্ন): ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy